অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক ।।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল।

রবিবার(২৭  সেপ্টেম্বর) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান

শোক বার্তায় মন্ত্রী আরো জানান, মাহবুবে আলমের মৃত্যু‌তে আইন অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। এদেশের আইন অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন তি‌নি।

গত ৪ সেপ্টেম্বর জ্বর ও গলাব্যথা নিয়ে সিএমএইচ হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ওইদিনই করোনা পরীক্ষায় তার রেজাল্ট পজিটিভ আসে। গত ১৯ সেপ্টেম্বর ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। শনিবার তার অবস্থা আরো অবনতি হয়। ওইদিন তার ফুসফুস ঠিকভাবে কাজ করছিলো না। এরপর রবিবার আইসিইউতে থাকাবস্থায় তার শারীরিক অবস্থার আবারো অবনতি হয়। পরে রাতে তিনি মারা যান।