করোনায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এর মৃত্যু

অনলাইন ডেস্ক ।।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম ইন্তেকাল  করেছেন(ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ৭টা ২৫ মিনিটে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়  মারা যান।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান সুপ্রিম কোর্টের আইনজীবীরা ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তারা। তারা হাসপাতালে অবস্থান করা পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

গত ৪ সেপ্টেম্বর জ্বর ও গলাব্যথা নিয়ে সিএমএইচ হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ওইদিনই করোনা পরীক্ষায় তার রেজাল্ট পজিটিভ আসে। গত ১৯ সেপ্টেম্বর ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। শনিবার তার অবস্থা আরো অবনতি হয়। ওইদিন তার ফুসফুস ঠিকভাবে কাজ করছিলো না। এরপর রবিবার আইসিইউতে থাকাবস্থায় তার শারীরিক অবস্থার আবারো অবনতি হয়। পরে রাতে তিনি মারা যান।