চাটখিলে ভোক্তা অধিকারের অভিযানে হোটেল ও বেকারীর জরিমানা

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলের খিলপাড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও বাসি খাবার বিক্রির অভিযোগে ম্যাক্স হোটেলকে  ৩০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট তৈরী ও রং মেশানোর অভিযোগে আল্লাহর দান বেকারীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার ( ২৯ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকারে নোয়াাখালীতে দায়িত্বরত সহকারী পরিচালক কাউছার মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।