দুমকিতে সাবেক কৃষক লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যানের মাতার ইন্তেকাল

মো. সুমন মৃধা: দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥
বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাক, বাংলাদেশ উপজেলা পরিষদ এ্যাসোসিয়শনের সভাপতি, দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর-রশিদ হাওলাদারের মাতা চাঁদ বড় আহম্মেদ বার্ধক্যজণিত অসুস্থতায় ইন্তেকাল করেরন।
গতকাল(৭ অক্টোবর) বুধবার রাত ১১ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ‘ইন্না লিল্লাহি রাজেউন’। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। তিনি ১ ছেলে এবং ৫ মেয়েসহ অসংখ্যে আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে উপজেলা চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ হাওলাদারের মাতার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা আ’লীগ, উপজেলা জাতীয় পার্টি, প্রেসক্লাব দুমকি, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাসুম আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: ফরিদা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, উপজেলার সকল ইউপি চেয়রাম্যানসহ, অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা।
জানাজা শেষে আংগারিয়া ইউনিয়নে বাহেরচড় গ্রামে পারিবারিক গোরেস্থানে মরহুমার লাশ দাফন করা হবে।
