ফটিকছড়ির আ’লীগ নেতা জামাল পাশা শওকতকে ৫লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

সাজ্জাদ হোসেন চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি ।।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ নেতা জামাল পাশা শওকত এর হাতে চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশেরত্ন শেখ হাসিনা।
বাংলাদেশ ছসত্রলীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার প্রাক্তন সহ-সভাপতি, ফটিকছড়ি উপজেলা শাখার সাবেক সভাপতি, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জামাল পাশা শওকত এর চিকিৎসা খরচ বাবদ ৫লাখ টাকার এ চেক প্রদান করাহয়।
এইসময় প্রধানমন্ত্রী জামাল পাশা শওকতের চিকিৎসার বিষয়ে খবরাখবর নেন। পাশাপাশি দৃঢ় মনোবলে চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা চালিয়ে যেতে বলেন।
