সাতক্ষীরায় অস্বাস্থ্যকর মিষ্টি প্রস্তুত ও বিক্রির দায়ে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।

আজ সোমবার ১২ অক্টোবর সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক ও  বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এস এম  মোস্তফা কামাল মহোদয় এঁর নির্দেশে সাতক্ষীরা সদরের বাবুলিয়া বাজার  এলাকায় আলমগীর মিষ্টান্ন ভান্ডার ও স্বদেশ মিষ্টান্ন ভান্ডার স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। 

এসময়ে অস্বাস্থ্যকর পরিবেশে  ও স্বাস্থ্যহানীকর  উপায়ে দই, মিষ্টি, জিলাপি  প্রস্তুত ও বিক্রির দায়ে এবং মিষ্টিতে ক্ষতি কারক কৃত্রিম রঞ্জক মেশানো, কয়েক দিনের বাশি জিলাপি সংরক্ষণ, সেগুলো দিয়ে অন্য মিষ্টান্ন প্রস্তুত  ইত্যাদি বহুবিধ অনিয়ম করার কারণে উপরিউক্ত দুটি মিষ্টান্ন ভান্ডারের মালিকদ্বয়কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ৪০০০টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।