লালমনিরহাটে আওয়ামিলীগের তিন নেতার জাতীয় পার্টিতে যোগদান

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।

লালমনিরহাটে স্থানীয় সরকার নির্বাচন কে সামনে রেখে আওয়ামিলীগের ইউনিয়ন পর্যায়ের তিন হেভিওয়েট নেতার জাতীয় পার্টিতে যোগদান।জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের হাতে ফুল দিয়ে তারা দলে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।

মঙ্গলবার (১৩অক্টোবর) জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর উত্তরা বাসভবনে ফুলের তোড়া হাতে তুলে দিয়ে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মোঃ মাহাতাব হোসেন,খুনিয়াগাছ ইউনিয়ন আওয়ামিলীগের সহ সভাপতি ও খোলাহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী ব্লু মাস্টার,লালমনিরহাট জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ও লালমনিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর এস,এম ওয়াহিদুল হাসান সেনা জাতীয় পার্টিতে যোগদান করেন।

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন,দেশে ধর্ষন বন্ধে সরকার কে কঠোর পদক্ষেপ নিতে হবে, যাতে বিচার প্রার্থীরা দ্রুত সময়ে বিচার পান, সেই সাথে লক্ষ্য রাখতে হবে কোন নিরাপরাধ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়।

স্থানীয় সরকার নির্বাচন কে সামনে রেখে জেলা যুবলীগের সাবেক নেতা ও পৌর কাউন্সিলর এস,এম ওয়াহিদুল হাসান সেনা গত পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করেন,এবারও তিনি নির্বাচন করবেন সেই প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন আওয়ামিলীগের সদ্য সাবেক সভাপতি মোঃ মাহাতাব আলী গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন,শেষ মুহুর্ত্যে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয় সাবেক চেয়ারম্যান শাজাহান আলী কে।ঐ নির্বাচনে দলের পক্ষে জোরালো ভূমিকা না রাখায় নৌকার প্রার্থী পরাজিত হন ধানের শীষের কাছে, এমন অভিযোগ করেন নৌকার প্রার্থী শাজাহান আলী।

খুনিয়াগাছ ইউনিয়ন আওয়ামিলীগের সহ সভাপতি ও খোলাহাটি স্কুলের প্রধান শিক্ষক জুলফিকার আলী ব্লু মাস্টার গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন।

আওয়ামিলীগের এই তিন নেতা এবারো ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান পদে নির্বাচন করবেন,দলীয় শক্তিসালী প্রার্থী থাকায় নৌকা বরাদ্দ পাবার সম্ভবনা ক্ষীন,তাই তারা দলবদল করে জাতীয় পার্টিতে যোগদান করলেন,দলের মনোনয়ন পাবার জন্য এমন কথা বললেন নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামিলীগের নেতা কর্মীরা।