লক্ষ্মীপুরে বিদ্যুৎ স্পৃষ্টে লন্ড্রী দোকানির মৃত্যু

স্টাফ রিপোর্টার ।।
লক্ষ্মীপুরে বৈদ্যুতিক ইস্ত্রী মেশিনের সুইস দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মমিন উল্ল্যা (৭৫) নামে নামে এক লন্ড্রী দোকানির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী বাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহত মমিন উল্যা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। লক্ষ্মীপুর সদরের চাঁদখালী বাজারে তার লন্ড্রী দোকান ছিল। তিনি স্বপরিবারে চাঁদখালী বাজারের পাশেই ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় মমিন উল্যা দোকানে আয়রন মেশিনের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন। আয়রন মেশিনের সংযোগ তারে লিকেজ থাকার কারণে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মমিন উল্যা মারা যান।
লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন মুশু পাটওয়ারী জানান,ঘটনাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়াকে মুঠোফোনে জানানো হয়েছে, এর পরিপেক্ষিতে ওসি স্যার পরার্মশ দিয়ে বলেন, মৃত বৃদ্ধার পরিবারের লোকজন চাইলে লাশ নিয়ে গিয়ে দাফন করতে পারেন।নতুবা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করতে পারে।
পরিবারের কোন অভিযোগ না থাকায় পুলিশ কর্মকর্তার পরামর্শে নিহতের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।