দিল্লিকে জয় এনে দিলেন বোলাররা

অনলাইন ডেস্ক ।।

একটা সময় রাজস্থান রয়্যাল জিতে যাবে বলেই মনে হচ্ছিল। কিন্তু দিল্লি ক্যাপিটালসের বোলাররা দারুণভাবে ম্যাচে ফিরে এলেন। ফলে রাজস্থানের বিপক্ষে ১৩ রানে জয় পেয়েছে গতকাল দিল্লি

আগে ব্যাট করা দিল্লি ৭ উইকেটে ১৬১ রান করে। ১০ রানে ২ উইকেট হারানোর পরও তারা ভালো করতে পারে শিখর ধাওয়ান ও শ্রেয়াশ আয়ারের কল্যাণে। শিখর ৫৭ ও শ্রেয়াশ ৫৩ রান করেন। রাজস্থানের জোফরা আর্চার ১৯ রানে ৩ উইকেট নেন।

জবাব দিতে নেমে একটা সময় পর্যন্ত ভালোই করছিল রাজস্থান। স্টোকস ৪১ ও রবিন উথাপ্পা ৩২ রান করেন। কিন্তু নোর্টজে, রাবাদারা ম্যাচে ফেরান দিল্লিকে। রাজস্থান ৮ উইকেটে ১৪৮ রানে আটকে যায়।