ফেনীতে বিদেশী মদ সহ গ্রেফতার-১

বিশেষ প্রতিনিধি ।।
ফুলগাজী উপজেলার নতুন মুন্সিরহাট এলাকায় বিদেশী মদ সহ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-৭)।
ফেনীস্থ র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মো: জুনায়েদ জাহেদী জানান, সীমান্ত এলাকা থেকে সাইকেল যোগে মাদক আনার খবরে শনিবার(১৭ অক্টোবর) রাত ১০টার দিকে র্যাবের একটি দল নতুন মুন্সিরহাট এলাকার ভাই ভাই ফিলিং স্টেশনের সামনে পৌছে।
র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মো: শহীদুল ইসলাম বাবু (২৮) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৯ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
বাবু ফুলগাজী উপজেলার পশ্চিম দরবারপুর গ্রামের আবু আহমেদের ছেলে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৮ হাজার ৫শ টাকা ও জব্দকৃত বাই সাইকেল মুল্য অনুমান ৪ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।
