মুসল্লীদের জন্য ইসলামের প্রধান পবিত্র স্থান খুলে দিয়েছে সৌদি আবর

অনলাইন ডেস্ক ।।

দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর অবশেষে পবিত্র মক্কায় মসজিদুল হারামে নামাজ আদায়ের অনুমতি দিয়েছে সৌদি সরকার।

গতকাল রোববার(১৮ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দেয়া হয়। বলা হয়েছে, সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসরত ব্যক্তিরা এখন থেকে ইসলামের পবিত্রতম এ মসজিদে নামাজ আদায় করতে পারবেন।

সৌদি আরবের মাস্ক পরিহিত নাগরিক ও বাসিন্দাদের পবিত্র মক্কা নগরীর প্রধান মসজিদে নামাজ পড়ার অনুমতি দেয়া হয়েছে। এ লক্ষ্যে কর্তৃপক্ষ স্বাস্থ্য সংক্রান্ত জোরদার সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

সরকারি সৌদি প্রেস এজেন্সি পরিবেশিত খবরে বলা হয়, ‘সৌদি নাগরিক ও বাসিন্দারা আজ প্রধান মসজিদে ফজরের নামাজ আদায় করেছেন। এদিকে কর্তৃপক্ষ পর্যায়ক্রমে উমরাহ ফের শুরু করার দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করেছে।’
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে গত মার্চে উমরাহ পালন স্থগিত করার পর

এ মাসের গোড়ার দিকে সৌদি আরব দিনে সর্বোচ্চ ৬ হাজার নাগরিক ও বাসিন্দাকে উমরাহ পালনের অনুমতি দেয়। মুসল্লিরা যেকোন সময় তা পালন করতে পারবেন।

রোববার শুরু হওয়া দ্বিতীয় ধাপের আওতায় প্রতিদিন উমরাহ পালনকারীর সংখ্যা বাড়িয়ে ১৫ হাজার করা হয়েছে।
উমরাহ পালনকারীসহ সর্বোচ্চ ৪০ হাজার মানুষ প্রতিদিন এ মসজিদে নামাজ আদায়ের সুযোগ পাবেন।