বশেমুরবিপ্রবিতে বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি

রিফাত ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধি:

গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উৎযাপনের অংশ হিসেবে পাঁচদিন ব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির পালন করা হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “আগামী ২২অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০ঘটিকায় বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হবে।”

উক্ত কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণ করার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।