কমলনগরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত দোয়া দিবস পালিত

শাকিল মাহমুদ,কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি ।।
উন্নত স্যানিটেশন নিশ্চিত করি,করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি এ স্লোগানে লক্ষীপুর কমলনগরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত দোয়া দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২১ অক্টেবর) দুপুরে উপজেলা প্রশাসনের  আয়োজনে উপজেলার রিসোর্স সেন্টারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে জনস্বাস্হ্য প্রকোশলী পানেদা আক্তারের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পি।
উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা এ সময় উপস্তিত ছিলেন।