কুবিতে সহকারী প্রক্টর ও হাউজ টিউটর পদে নিয়োগ

কুবি প্রতিনিধি:
আগামী দুই বছরের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হাউজ টিউটর ও সহকারী প্রক্টর পদে নতুন করে নিয়োগ দেয়া হয়েছে। গত ১৮ তারিখ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: আবু তাহেরের স্বাক্ষরিত স্বতন্ত্র বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগ দেয়া হয়।
নতুন নিয়োগ প্রাপ্ত সহকারী প্রক্টররা হলেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: মোশারফ হোসাইন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, লোক প্রশাসন বিভাগের প্রভাষক মো: ফয়জুল ইসলাম ও সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।
এছাড়া, নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী হলের হাউজ টিউটর হিসেবে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানাকে, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের হাউজ টিউটর হিসেবে সিএসই বিভাগের প্রভাষক চৌধুরী শাহরিয়ার মোজাম্মেলকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হাউজ টিউটর হিসেবে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রেজাউল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।
