ফ্রান্স দূতাবাস বন্ধে হেফাজতের ২৪ ঘন্টার আল্টিমেটাম

অনলাইন ডেস্ক ।।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, রাষ্ট্রদূতকে বহিষ্কার দূতাবাস বন্ধে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ

আজ সোমবার(২ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচির মিছিল থেকে এ ঘোষণা দেন হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

বাবুনগরী বলেন, “ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। সরকার আমাদের দাবি পূরণ না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।”

সমাবেশে হেফাজতের নেতারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফ্রান্সের বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও ঘৃণা প্রস্তাব আনার দাবি জানিয়েছেন।

এর আগে সকাল ১১টায় সমাবেশ শুরু হলেও তার আগেই বায়তুল মোকাররমের সামনে জড়ো হতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। কিছু সময়ের মধ্যেই ওই এলাকা লোকে-লোকারণ্য হয়ে পড়ে। দুপুর ১২টা ১৫ মিনিটে রাজধানীর পল্টন মোড় থেকে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচির মিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন হেফাজতের শীর্ষনেতা আল্লামা জুনায়েদ বাবুনগরী।

দুপুর পৌনে ১টার দিকে মিছিলটি বেইলি রোড়ের সামনে গেলে পুলিশ ব্যারিকেট দিয়ে আটকে দেয়। পরে হেফাজতের নেতারা সেখানে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।