আজ সংসদ ভবন চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচিতে এমপি জগলুল

বিশেষ প্রতিনিধি ।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মুজিববর্ষ – ২০২০ উপলক্ষে জাতীয় সংসদ ভবন চত্বরে বৃক্ষের চারা রোপন করেছেন এমপি জগলুল হায়দার।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি বৃক্ষের চারা রোপনের অংশ হিসেবে আজ রবিবার(৮ নভেম্বর) সকালে মহান জাতীয় সংসদ ভবন চত্বরে বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন সাতক্ষীরা – ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস, এম জগলুল হায়দার৷
