আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আহসান হাবিব শিমুল,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি ।।

বগুড়ার আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে এমরান হোসেন (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার সান্তাহার পৌর এলাকার পূর্ব লকু কলোনীর আফির উদ্দীনের ছেলে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১০ টায় উপজেলার সান্তাহার পূর্ব লকু কলোনী মহল্লার আফির উদ্দিনের ছেলে এমরান হোসেন প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল ৭টার দিকে এমরানের বাবা তার শয়ন ঘরে ডাকতে গিয়ে দেখে সে ঘরের তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলছে সাথে সাথে সে চিকিৎকার দিলে বাড়ির অন্যান্য লোকজন ও  প্রতিবেশিরা এগিয়ে এসে দেখে সে মারা গেছে। শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।