আওয়ামী লীগ নেতা কুতুব চৌধুরী’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক ।।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ্ কুতুব চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ মঙ্গলবার(২৪ নভেম্বর) এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শাহ্ কুতুব চৌধুরী আজ মঙ্গলবার সকাল ৯ টা ৪০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না —– রাজিউন)।
