সাতক্ষীরায় মোবাইল কোর্ট পরিচালনা

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
সাতক্ষীরার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস এম মোস্তফা কামাল মহোদয়ের নির্দেশনায় এবং সার্বিক ত্বত্তাবধানে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ (Second wave) মোকাবেলায় জেলা ও উপজেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
সোমবার(২৩ নভেম্বর, ২০২০) পরিচালিত মোট ৬ টি মোবাইল কোর্ট অভিযানে ৩২ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৯,৯০০/-(নয়হাজার নয়শত) টাকা জরিমানা আদায় করা হয়।
উল্লেখ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধকল্পে সাতক্ষীরা জেলায় ০১ মার্চ ২০২০ হতে ২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত পরিচালিত মোট ১৩৮৮ টি মোবাইল কোর্ট অভিযানে ৩৪৭০ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৫৩,৯৩,৯২৯/-(তিপ্পান্ন লক্ষ তিরানব্বই হাজার নয়শত ঊনত্রিশ) টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৭৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।
