হাকিমপুরে স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিদের কর্মবিরতি পালন

শাহিনুর আলম শাহিন,হিলি( দিনাজপুর) প্রতিনিধি ।।

সারাদেশের ন্যায় বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কর্মসূচির অংশ হিসাবে হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে নিয়োগবিধি সংশোধনসহ বেতন আপগ্রেডেশনের দাবিতে স্বাস্থ্য পরিদর্শক,সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিরা কর্মবিরতি পালন করছে।

আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকেই হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচী পালন করা হয়।

কর্মবিরতি পালনকালে স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুল আলম বলেন,নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিদের বেতনগ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১,১২ ও ১৩ তম গ্রেডে উন্নীতকরণ করার দাবি না মেনে নেওয়া পর্যন্ত এই কর্মসূচী অব্যাহত থাকবে।