চাটখিল উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ২৬ ডিসেম্বর

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ   
চাটখিল উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তারিখ ২৬ ডিসেম্বর নির্ধারন  করা হয়েছে। 
(৫ ডিসেম্বর) শনিবার সন্ধ্যায় চাটখিল উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সদস্যদের ব্যাপক অংশ গ্রহনে বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন পত্র বিক্রির তারিখ ১৩ ও ১৪ ডিসেম্বর, জমাদান ১৫ ডিসেম্বর, যাচাই বাছাই ১৭ ডিসেম্বর এবং ১৮ ডিসেম্বর প্রত্যাহার শেষে ২৬ ডিসেম্বর শনিবার সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
চাটখিলের সাংবাদিক নেতা মিজানুর রহমান বাবরের সভাপতিত্বে কামরুল কাননের সঞ্চালনায় এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলের চাটখিলের সিনিয়র সাংবাদিক অধ্যাপক আবু তৈয়ব।
এতে সাংবাদিক ইয়াছিন চৌধুরী,আলা উদ্দিন,সাইফুল ইসলাম রিয়াদ,জহিরুল ইসলাম রানা, সিরাজুল ইসলাম হাসান সহ প্রায় সকল সদস্য উপস্থিত ছিলে