হিলিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শাহিনুর আলম শাহিন,হিলি( দিনাজপুর) প্রতিনিধি ।।

নিরবতা পালন ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিনাজপুরের হিলিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

আজ সোমবার(১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সভার শুরুতেই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিটের নিরবতা পালন করা হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: তৌহিদ আল হাসান,খট্রামাধবপাড়া ইউপির চেয়ারম্যান মোখলেছার রহমান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা বলেন,সম্পূর্ণ পরিকল্পিতভাবে জাতিকে মেধাশুন্য করতেই পাকিস্তানী হানাদার বাহিনীরা বিজয়ের আগ মুহুর্তে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। তাদের সেই আত্মত্যাগের কথা জাতি সারাজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।