দুমকিতে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক দেশরূপান্তর’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: 

পটুয়াখালীর দুমকিতে বর্ণাঢ্য আয়োজনে জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা, র‌্যালী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দৈনিক দেশ রূপান্তর’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (২০ ডিসেম্বর) সকালে প্রেসক্লাব, দুমকির হলরুমে অধ্যক্ষ মো: জসিম উদ্দিন সুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: আল-ইমরান প্রধান অতিথি ছিলেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তর’র উপজেলা প্রতিনিধি মজিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় দুমকি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. মাসুদ আল-মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ফরিদা ইয়াসমিন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মিজানুর রহমান সিকদার বিশেষ অতিথি ছিলেন।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, দুমকি বিজনেস ম্যানেজমেন্ট এন্ড টেকনিক্যাল মহিলা কলেজ অধ্যক্ষ মো: জামাল হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, নূতন বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি সার্জেন্ট (অব) এসএম ফজলুল হক, সাধারণ সম্পাদক মো:সহিদুল ইসলাম সর্দার প্রমুখ বক্তৃতা করেন।

এর আগে প্রধান অতিথি জন্মদিনের কেক কেটে উৎসবের উদ্বোধন করেন ও একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।