ইবি ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আর এম রিফাত,ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল ।
শুক্রবার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের পকেট গেট সংলগ্ন এলাকায় কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। কেক কাটা শেষে দলীয় নেতা-কর্মীদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের করেন তারা।
তথ্য সূত্রে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদের নেতৃত্বে সকাল সাড়ে ৯টায় কেক কাটা হয়। এসময় সিনিয়র সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক আবু খায়ের খান, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক শাহেদ আহম্মেদ, মাসুদ রুমি মিথুন, আনোয়ার পারভেজ, আবু দাউদ, আহসান হাবিব, শহিদুল ইসলাম, রোকন, রাকিবুল ইসলাম স্বাক্ষর, রাফিজ আহমেদ, সোলাইমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় শাখা ছাত্রদল সভাপতি ওমর ফারুক বলেন, ‘বাংলার জনগণকে সাথে নিয়ে সকল বাধা মোকাবেলা করে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাই ইবি ছাত্রদলের অঙ্গীকার।’
