চাটখিলে ৭শ শ্রমিককে শীতের জামা দিলেন চেয়ারম্যান প্রার্থী সাদ্দাম

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
সাতশ রিক্সা ও ভ্যান চালক এবং  শ্রমিকদের মধ্যে শীতের উপহার বিতরন করেছেন চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য  চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাদ্দাম।
শুক্রবার বিকেলে তিনি  শীতের উপহার হিসেবে এই সাতশ শ্রমিকের হাতে পৌঁছে দেন  শীতের জামা।
এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনারায়নপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম এবং বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর মিলন চৌধুরী।
উপস্থিত অতিথিরা তীব্র শীতের এই সময়ে তরুন চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন সাদ্দামের এমন উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন।
সাদ্দাম মানবসেবাকে ইবাদত উল্লেখ করে এই কাজে নিজেকে আজীবন নিয়োজিত রাখতে সবার কাছে দোয়া প্রাার্থনা করেন।