মুজিব শতবর্ষ উৎযাপন উপলক্ষে হিলিতে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি:

মুজিব শতবর্ষ উৎযাপন উপলক্ষে “বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১”এর ডিজিটাল ম্যারাথনের আয়োজন উপলক্ষে দিনাজপুরের হিলিতে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নিবার্হী অফিসার নুর-এ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।

এতে বক্তব্য রাখেন,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ কাহের আলী,উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদসহ সরকারি কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।