১ নং ওয়ার্ডের জনগন আবারও জসিমউদ্দিন সরদারকে মেম্বার হিসাবে পেতে চায়

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলা উপজেলার আসন্ন ৩নং সোনাইলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ডের জনগন আবারও জসিমউদ্দিন সরদারকে মেম্বার হিসাবে পেতে চায় জনগন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে পাড়া মহল্লায়, চা-স্টল,অফিস-আদালত, হাটে-বাজারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারদের করে নিয়ে সর্বত্রই আলোচনা, সমালোচনা ঝড় বইছে। আগামী ৫ বছরের জন্য মেম্বার,চেয়ারম্যান কারা হবে?

৩নং সোনাইলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তা ও অবস্হান সম্পর্কে জানতে গেলে বর্তমান মেম্বার জসিমউদ্দিন সরদার সবার চেয়ে এগিয়ে রাখছেন জনগন।

তাদের মতে, জসিমউদ্দিন সরদার দীর্ঘদিন ধরে সুনামের সাথে সোনাইলতলা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন, তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারলে এলাকার উন্নয়ন হবে। সে সরকারের কাছ থেকে নানারকম কাজ এনে এলাকার উন্নয়ন করতে পারবে তাকে ছাড়া অন্ন কোন মেম্বার দিয়ে হবেনা।

তারা উদাহরণ স্বরূপ বলেন,বিশ্ব মহামারী করোনার সময় জসিম মেম্বার আমাদের সাহা্য্য করেছে, খাদ্য সহায়তা ও অর্থ সহায়তা দিয়েছে, সব সময় আমাদের পাশে ছিল তাই এ নির্বাচনে জসিমউদ্দিন সরদারকে আবারও মেম্বার হিসাবে পেতে চায় ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

Share this news as a Photo Card

24 February 2021

১ নং ওয়ার্ডের জনগন আবারও জসিমউদ্দিন সরদারকে মেম্বার হিসাবে পেতে চায়

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে