নরসিংদী বেলাবতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে পানিতে ডুবে দুই শিশুর  মৃত্যু হয়েছে। ৫ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে উপজেলার বীর বাঘবের গ্রামের টান পাড়ায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু বীর বাঘবের গ্রামের শাহাদত মিয়ার ছেলে শামিউল ইসলাম ফোয়াদ ৪ ও একই পরিবারের মনির হোসেনের মেয়ে লিজা ৩। ফোয়াদ ও লিজা চাচাত ভাই-বোন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল বেলা শিশু দুটি খেলার জন্য বাড়ি থেকে বের হয়। দীর্ঘক্ষণ তাদের বাড়ির আশপাশে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে শুরু করে। পরে বাড়ির পাশে সিরাজ মিয়ার পুকুর পাড়ে শিশু লিজার জুতা দেখতে পেয়ে পুকুরে তল্লাশি চালায়। এ সময় তারা লিজার লাশ পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে। পরে কিছুক্ষণ একই পুকুরে সামিউলের লাশও পাওয়া যায়। শিশু দুটিকে উদ্ধার করে দ্রুত বেলাব স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদেও কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

06 March 2021

নরসিংদী বেলাবতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে