বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের তুরস্ক গমন

বিশেষ প্রতিনিধি ।।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি সস্ত্রীক এবং ০৪ জন সফরসঙ্গীসহ রবিবার (১৮ এপ্রিল) ০৬ দিনের এক সরকারী সফরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130J বিমানের মাধ্যমে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। Commander, Turkish Air Force General Hasan Küçükakyüz এর আমন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এই সফরে গমন করেন।
সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক এর সমাধি (Anitkabir) পরিদর্শন করবেন এবং সমাধিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন।
তুরস্ক অবস্থানকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান Commander of Turkish Air Force General Hasan Küçükakyüz ছাড়াও Turkish General Staff (TGS) Commander General Yaşar Güler, Turkish Army Force Commander General Ümit DÜNDAR এবং Commander of Turkish Navy Force Admiral Adnan Özbal এর সাথে সৌজন্য সাক্ষাত এবং পারস্পারিক দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করবেন।
এছাড়াও, তিনি Air Combat Force Commander এবং Commander of Air Force Academy সহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে পেশাগত বিষয়ে আলোচনা করবেন। সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান সেদেশের বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি, বিমান বাহিনী একাডেমি, সামরিক জাদুঘর, এভিয়েশন মিউজিয়াম সহ সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।
বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহাদ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় ও পেশাগত খাতে পারষ্পরিক সহযোগিতার পরিধি সম্প্র্রসারিত হবে।
এছাড়াও, তুরস্ক বিমান বাহিনী ও তুরস্কের শীর্ষ পর্যায়ের সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে বাংলাদেশ ও তুরস্ক বিমান বাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে ফলপ্রসু মত বিনিময় করার সুযোগ হবে বলে আশা করা যায়। উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান আগামী ২৫-০৪-২০২১ তারিখে দেশে প্রত্যাবর্তন করবেন।