লক্ষ্মীপুরের চররমনী মোহন ইউনিয়নে জেলে লতিফ রাঢ়ীকে হত্যা করছে দৃর্বত্তরা

মুজাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর ।।

লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর চররমনী মোহন এলাকায় জেলে আবদুল লতিফ রাঢ়ীকে পিটিয়ে হত্যা করেছে দৃর্বত্তরা। নিহত আবদুল লতিফ চরমেঘার নাছির উদ্দিন রাঢ়ীর ছেলে।

পুলিশ শুক্রবার(০২ জুলাই) বিকেলে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, জেলে আবদুল লতিফ প্রতিদিনের মত বৃহস্পতিবার দুপুরে মাছ শিকারে যান নদীতে। এরপর সে আর বাড়িতে আসেনি। নৌকা থেকে ধরে নিয়ে রাতের কোন এক সময়ে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে দৃর্বত্তরা। শুক্রবার দুপুরে চরমেঘা এলাকায় একটি চা দোকানের সামনের আঁড়ার সাথে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের স্বজনরা জানায়, পরিকল্পিতভাবে আবদুল লতিফকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের চিহিৃত করে দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবী করেন স্বজনরা।

সদর থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, আবদুল লতিফ পেশায় জেলে। সে মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। আবদুল লতিফকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঝুঁলিয়ে রাখে দৃর্বত্তরা। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে বা কারা এ হত্যার সাথে জড়িত সেটাও এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের চিহিৃত করে গ্রেপ্তারের অভিযান চলছে। পাশাপাশি হত্যা মামলার প্রস্তুুতি চলছে।