সুন্দরবনের খরমা নদী থেকে জেলের ভাসমান লাশ উদ্ধার

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
সুন্দরবনের খরমা নদী থেকে ভাসমান অবস্থায় এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। 
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে ওই নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। গত ৮ সেপ্টেম্বর রাতে বনের জিউধারা অফিস থেকে পাশ পারমিট নিয়ে কাকড়া আহরনে জন্য বনের গহীনে যায় বলে জানায় বন বিভাগের কর্মীরা।
পুলিশ জানায়, মোংলা উপজেলা সুন্দরবন ইউনিয়নের সংলগ্ন জিউধারা ষ্টেশন। সেখান থেকে গত ৮ সেপ্টেম্বর রাতে কাকড়া আহরনের পাশ পারমিট সংগ্রহ করেন নিখিল শিমুলী, দেবাষিশ, নিপোন ও নিরোধ নামের ৪ ব্যাক্তি। এর মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় গত কয়েকদিন প্রচন্ড বৃষ্টি হওয়ায় বনে টিকতে না পেরে ১৩ সেপ্টেম্বর রাতে নিখিল শিমুলী অন্যদের রেখে চলে আসে। কিন্ত ১৫ সেপ্টেম্বর অন্যরা কিনারে চলে আসলেও নিখিল বাড়েিতে আসেনী বলে জানায় তার পরিবারের সদস্যরা।
 বুধবার সকাল থেকে বন বিভাগকে খবর দিয়ে তারা খুজতে থাকে। খরমা নদীর গহীনে তার নৌকাটি ভাসতে দেখে সন্দেহ হয় তার সহকর্মীদের।
বৃহস্পতিবার বিকালে ওই খরমা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। সেখান থেকে স্থানীয়দের সহায়তায় নিখিল শিমুলী (৬০) এর লাশ সনাক্ত করে তার সাথে থাকা অন্য জেলেরা।
তার গ্রামের বাড়ী বাগেরহাট সদর উপজেলার ডেমাগ্রামের বলে জানায় পুলিশ।
ময়না তদনেতর জন্য লাশের সুরাতহাল রিপোর্ট তৈরী করে বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে বলেও জানায় মোংলা থানার সহকারী পুলিশ পরিদর্শক এস আই আলী রেজা।

Share this news as a Photo Card

18 September 2021

সুন্দরবনের খরমা নদী থেকে জেলের ভাসমান লাশ উদ্ধার

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে