হিলিতে বিশ্ব খাদ্য দিবস পালিত

হিলি প্রতিনিধি

“আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশই উন্নত জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে।

শনিবার বিকেল ৪ টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ড.মমতাজ সুলতানা,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আরজেনা বেগম,প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মচারিগণসহ বিভিন্ন ইউনিয়নের কৃষক ও কৃষাণীগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

17 October 2021

হিলিতে বিশ্ব খাদ্য দিবস পালিত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে