চাটখিলে স্কুল ছাত্রী অপহরণের ২১দিন পর উদ্ধার- আটক ১

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী মালিয়া বিনতে মহিন (১৩) কে স্কুলে যাওয়ার পথে অপহরণ করার অভিযোগ উঠেছে গত ২৭ সেপ্টেম্বর (সোমবার )। ঐ ছাত্রীর মা শিরিন আক্তার বাদী হয়ে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন সে দিনই। ঘটনার ২১দিন পর গত রোববার রাতে ফেনীর ছাগলনাইয়া থেকে ঐ ছাত্রীকে উদ্ধার করা হয় এসময় পুলিশ অভিযুক্ত প্রেমিক গোলাম মোস্তফা শাকিল (২৬) কে আটক করেছে। 
থানা সূত্রে জানা যায়, ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফেনীর ছাগলনাইয়া থেকে ফেনীর দারগার হাটের আবদুল লতিফের ছেলে গোলাম মোস্তফা  শাকিল (২৬) কে আটক করে এবং ঐ ছাত্রীকে তার কাছ থেকে উদ্ধার করে চাটখিল থানায় নিয়ে আসে।
চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের জানান, আটককৃত শাকিলের নামে চাটখিল থানার অপহরণ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে গতকাল সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ছাত্রীর ডাক্তারী পরীক্ষার জন্য নোয়াখালী সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

Share this news as a Photo Card

19 October 2021

চাটখিলে স্কুল ছাত্রী অপহরণের ২১দিন পর উদ্ধার- আটক ১

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে