কমলনগরে দুইদিন ধরে নিখোঁজ দুই কিশোরী

গিয়াস উদ্দিন শাকিল,কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:
লক্ষীপুরের কমলনগরে দুই দিন থেকে নিখোঁজ রয়েছে দুই কিশোরী। পরিবারের সদস্যরা তাদের হদিস না পেয়ে কমলনগর থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন।
নিখোঁজ কিশোরীরা হলো নাজমা আক্তার (১৫) ও পপি আক্তার (১৫)। তারা দুইজন চাচাতো-জেঠাতো বোন।
নিখোঁজ নাজমা আক্তার উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিডু মাঝি বাড়ির শামছুল হকের মেয়ে। সে স্থানীয় মুন্সিরহাট আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।
পপি আক্তার একই বাড়ির নুরুল হকের মেয়ে।
সোমবার (১৮ অক্টোবর) ভোরে তারা নিজ বাড়ি থেকে বের হয়।এরপর থেকে নিখোঁজ রয়েছে বলে তাদের পরিবার সূত্রে জানা গেছে।
পপির ভাই মো. ফারুক হোসেন বুধবার সকালে (২০ অক্টোবর)  বলেন, সোমবার (১৮ অক্টোবর) ভোরে সবার অজান্তে তারা বাড়ি থেকে বের হয়। সকালে ঘুম থেকে উঠে কেউ তাদের বাড়িতে দেখেনি। এরপর থেকে আত্মীয়-স্বজনসহ বিভিন্নস্থানে সন্ধান করেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে নিখোঁজ নাজমা আক্তারের ভাই মো. সবুজ কমলনগর থানায় একটি ডিজি করেছেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, দুই কিশোরী কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে গেছে। পরিবারের লোকজন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। আমরা তাদের বিষয়ে খুঁজে বের করার চেষ্টা করছি।

Share this news as a Photo Card

21 October 2021

কমলনগরে দুইদিন ধরে নিখোঁজ দুই কিশোরী

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে