চাটখিল উপজেলা ও পৌরসভা মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটি ঘোষনা

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল  উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 
সোমবার (২৫অক্টোবর) নোয়াখালী জেলা মৎস্যজীবী দলের অফিসে সভাপতি সাধারণ সম্পাদকের অনুমোদনকৃত চাটখিল উপজেলা ও পৌরসভা মৎস্যজীবি দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা মৎস্যজীবি দলের কমিটিতে রাসেল হোসেনকে আহবায়ক মিজানুর রহমান বেপারীকে সদস্য সচিব করে ৪৫ সদস্য বিশিষ্ট এবং মোহাম্মদ মিলন হোসেনকে আহবায়ক রবিউল হোসেন রাজুকে সদস্য সচিব করে  ২১ সদস্য বিশিষ্ট পৌর-আহ্বায়ক কমিটি গঠিত হয়।
নবগঠিত চাটখিল উপজেলা ও পৌরসভা কমিটির নেতৃবৃন্দ নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনের সাবেক সাংসদ, বিএনপি’র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী  মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা মৎস্যজীবী দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সবার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
নবগঠিত নেতৃবৃন্দ আরো জানান, জেলার নেতৃবৃন্দ তাদের কে মূল্যায়ন করে যে দায়িত্ব দিয়েছেন দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি এবং গণতান্ত্রিক সকল আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ভুমিকা রাখবেন বলে মত প্রকাশ করেন।
এছাড়াও নবগঠিত উপজেলা ও পৌরসভা মৎস্যজীবী দলের কমিটিকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন, উপজেলা ও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

26 October 2021

চাটখিল উপজেলা ও পৌরসভা মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটি ঘোষনা

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে