নোয়াখালীর চাটখিলে চুরি হওয়া শিশু ৭ দিন পর লক্ষীপুর থেকে উদ্ধার

খোরশেদ আলম শিকদার,নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে ভাড়াটিয়া সেজে বাসা ভাড়া নিয়ে চুরি হওয়া সেই শিশু মরিয়মকে (২) সাত দিন পর লক্ষীপুর থেকেৃ উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অভিযুক্ত নারী মুন্নি আক্তারকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। সে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার উছাখালী ইউনিয়নের ঝাউগঞ্জ এলাকা মুসফিকের মেয়ে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার উছাখালী ইউনিয়নের ঝাউগঞ্জ এলাকা থেকে চুরি হওয়া শিশুকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, শিশু মরিয়মের মা-বাবা চাটখিল পৌরসভার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছে। মরিয়মের মা রোমানা বেগম অন্যের বাড়িতে কাজ করে। গত ১৯ অক্টোবর সকালে কাজে যাওয়ার পূর্বে নিজের শিশু সন্তানকে পাশের বাসার ভাড়াটিয়া মুন্নি আক্তারের কাছে রেখে যায়। কিন্তু দুপুরের দিকে কাজ শেষে ফিরে এসে মুন্নি আক্তারের বাসার দরজা বন্ধ দেখতে পায়। এ সুযোগে মুন্নি আক্তার তার শিশু সন্তানকে চুরি করে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী শিশুর বাবা এ ঘটনায় চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের সূত্র ধরে পুলিশ চুরি হওয়া শিশুকে ৭ দিন পর উদ্ধার করে এবং অভিুযুক্ত নারীকে গ্রেফতার করে।

চাটখিল-সোনাইমুড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত নারীকে বুধবার (২৭অক্টোবর) সকালে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Share this news as a Photo Card

27 October 2021

নোয়াখালীর চাটখিলে চুরি হওয়া শিশু ৭ দিন পর লক্ষীপুর থেকে উদ্ধার

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে