দুমকিতে পাল্টা পাল্টি কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে বিএনপির দু’ পক্ষের পাল্টা পাল্টি কর্মসূচির মাধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৩০ মে) বিকাল ৫ টায় উপজেলার থানা ব্রিজ সংলগ্ন গোলাম সরোয়ার হাফিজিয়া মাদ্রাসা জামে মসজিদে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর অনুসারী উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ জসিম হাওলাদার, যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন হাওলাদার, যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ,যুগ্ম আহবায়ক মোঃ জাকির হাওলাদার ছাএ দলের সদস্য সচিব সুমন শরীফ, কৃষক দলের সভাপতি সৈয়দ আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল হাওলাদার প্রমুখ।
আপর দিকে উপজেলা বিএনপির কার্যলয়ে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্রি’র অনুসারী উপজেলা বিএনপির আহবায়ক মো.খলিলুর রহমান, সিনি.যুগ্ম আহবায়ক মো.সাইফুল আলম মৃধা,সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মাসুদুল আলম মৃধা, মুরাদিয়া ইনিয়ন বিএনপির সভাপতি মো. তরিকুল ইসলাম তারেক প্রমূখ।
দু’পক্ষের দোয়া মিলাদ অনুষ্ঠানেই উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পাল্টা পাল্টির কারন জানতে চাইলে উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ জসিম হাওলাদার বলেন, আগামীর পটুয়াখালী ১ আসনের কর্নধর জনাব আলতাফ হোসেন চৌধুরীর অনুসারী আমরা যারা রয়েছি আমরা লক্ষ করি আমাদের নেতা(আলতাফ হোসেন চৌধুরীর) কে উপজেলা বিএনপি মূল্যায়ন করে না তাই এ পাল্টা পাল্টি কর্মসূচি।
পল্টা পাল্টির বিষয় টি অশিকার করে উপজেলা বিএনপির আহবায়ক মো.খলিলুর রহমান বলেন, মৃত্যু ব্যক্তির নামে যে কেউ দোয়া মিলাদ পরতে পরেন এখানে পাল্টা পাল্টির কিছুই নেই।
