দুমকিতে শেখ রাসেল দিবস পালিত

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালীর দুমকিতে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন ও ‘‘শেখ রাসেল দিবস’’-২০২২ পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে ১৮ অক্টোবর, মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিশু কিশোরদের মাঝে চিত্রাঙ্কন,রচনা, উপস্থিত বক্তৃতা, শেখ রাসেলের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আপর দিকে সরকারি জনতা কলেজ ও আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এ দিবস টি পালন করেন।
