বরিশালে জেল হত্যা দিবস পালন

তাওহীদ ইসলাম (ফুয়াদ),বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে নানান আয়োজনে জেল হত্যা দিবস পালন করা হয়।
দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায়  বরিশাল নগরীর শহীদ সোহেল চত্বর রোডস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও  জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র  শ্রদ্ধা জানান, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য চট্রগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক( মাননীয় মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি এবং সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা  অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।
এসময়ে জেলা আওয়ামী লীগের নেতাকর্মী’সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।