চাটখিলে দোকানে আগুন দিয়ে পোড়ানোর ঘটনায় দায়ীদের বিচার দাবিতে মানববন্ধন

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসা প্রতিষ্ঠানে (মুদি দোকান)আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় দায়ী আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে চাটখিলের ভীমপুরের এলাকাবাসী। 
(১১ নভেম্বর) শুক্রবার সকাল ১১ টা থেকে ১২ তা পর্যন্ত চাটখিল বাজারের প্রধান সড়কে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত  হয়।
মানববন্ধনে ভুক্তভোগি নুরুল আলম বলেন, আবুল কালাম খোকা দেওয়ানবাগী নামের এক লোকের সাথে পূর্ব শত্রুতার জের ধরে তারা তার ব্যবসা প্রতিষ্ঠানে রাতের আঁধারে  আগুন দেয়।  এতে তার ব্যবসা প্রতিষ্ঠান পুরো পুড়ে যায় এবং এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়।
তিনি আরো বলেন, সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়েই শান্ত হয় নি, তারা তাকে এবং তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এখন তারা নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও জানান।
তারা অভিযোগ করে বলেন, এই নিয়ে  চাটখিল থানায় অভিযোগ করার পরও  তারা এই  পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি।
ঘন্টাব্যাপি মানববন্ধনে শতাধিক পুরুষ ও মহিলা উপস্থিত ছিলেন।