লক্ষ্মীপুরে ৫১ তম আন্তর্জাতিক ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

বিশেষ প্রতিনিধি।।

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী প্রদক্ষেপ: প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ৫১ তম আন্তর্জাতিক ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১১.০০ টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ আলম। এছাড়াও বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও প্রতিবন্ধীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আবদুর রহমান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরীফুল হোসেন, প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা রাজু আহম্মেদ, বেসরকারী উন্নয়ন সংস্থা ভয়েস এর নির্বাহী পরিচালক মোঃ সামসুল আলম লিটু, আলোর দিশারী সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাকির, অমিত কুমার বিশ্বাস সহ প্রমুখ।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন হতে প্রাপ্ত ৭৫ টি হুইল চেয়ার জেলায় ৭৫ জন প্রতিবন্ধীর মাঝে বিতরন করা হয় এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচির আওতায় ৫০ দিন ব্যাপী পাদুকা তৈরি প্রশিক্ষনোত্তর প্রশিক্ষনার্থীদের মাঝে ১০ হাজার টাকা করে মোট ৫০ জনকে মোট ৫ লাখ টাকা অনুদানের চেক ও সনদপত্র বিতরন করা হয়।