হিলি নবারুন ক্লাবের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হিলি প্রতিনিধি:

নানান আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হিলি সীমান্তের কোল ঘেঁষে অবস্থিত উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন নবারুন পাঠাগার ও ক্লাবের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার রাতে নবারুন পাঠাগার ও ক্লাব প্রাঙ্গনে কেক-কাটা,আলোচনা সভা,ভাষার মাসের বই বিতরণ,অর্ধশত প্রকার ফল খাওয়া,আঁতশবাজি-পটকা ফোটানো ও প্রিয় ক্লাবকে লাল নীল হলুদ আলোয় সাজানোর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করেন সংগঠনের সদস্যরা।

ক্লাবের সভাপতি হাসান চৌধুরী মধুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় সেখানে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন প্রতাব মল্লিক,জাতীয় শ্রমিকলীগ নেতা গোলাম মোর্শেদ,হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম,উপজেলা

সেচ্ছাসেবলীগের সাধারন সম্পাদক তৌহিদ,নবারুন পাঠাগার ক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান মিলন,সদস্য ইনামুল হক,কুটি দাস,সাজু মুন্সী,পলি রানী, মনি আক্তার ও রাফিসহ অনেকেই।