মুজিব শতবর্ষ উপলক্ষে ১২৪জন কৃষকদের মাঝে বাৎসরিক বীজ বিতরণ

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ১৬মার্চ বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে সামনে উপজেলার ৫টি ইউনিয়নের ১২৪জন কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।
বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. হারুন অর-রশীদ হাওলাদার, ভাইস চেয়ারম্যান এইচ.এম. মাসুদ আল মামুন, কৃষি কর্মকর্তা মেহের মালিকাসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বাৎসরিক খরিপ ০১, খরিপ ০২ ও রবি মৌসুমের বীজ, সার নেট, ঝাজরি, ফলের চারা বিতরণ করেন।
