দুমকিতে গনহত্যা দিবস পালিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে উপজেলা প্রশাসনকর্তৃক আয়োজিত ২৫মার্চ(শনিবার) বেলা ১১টার উপজেলা পরিষদ হল রুমে গনহত্যা দিবস পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডঃ হারুন অর রশীদ হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আকন সেলিম, আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মরতুজা, মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, প্রেসক্লাব দুমকির সভাপতি মোঃ জসিম উদ্দিন সুমন, সাংবাদিকবৃন্দ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ওসুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও দুমকির সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালিত হয়েছে।
