পবিপ্রবি‘র নিখোঁজ শিক্ষার্থীর ৩দিনেও সন্ধান মেলেনি!

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে ৩দিনেও সন্ধান মেলেনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)অনুষদের ষষ্ঠ সেমিষ্টারের শিক্ষার্থী নিখোঁজ সিফাতুল হকের(২৩)। 
গত মঙ্গবার (১৬ মে) রাত ১০টার দিকে মোবাইল ফোন ও মানিব্যাগ রুমে রেখে বাইরে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয় সিফাতুল।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী সিফাতুল হকের আইডি নং ১৮০২০৫৯। তার পিতার নাম এনামুল হক, গ্রামের বাড়ি চট্টগ্রামের আগ্রাবাদের হালিশহর এলাকায়। রুমমেট ও সহপাঠিরা ঘটনার দিন গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসে ও বাইরের বিভিন্ন যায়গায় খোজাখুজির পর হল কর্তৃপক্ষকে অবহিত করে এবং তার (সিফাতুল) গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে তার সন্ধান পাওয়া যায়নি। অপর দিকে প্রিয় সন্তানের নিখোঁজ হওয়ার খবর পেয়ে তার পরিবার ও স্বজনরা উদ্বিগ্ন হয়ে পরেছে। সম্ভাব্য সকল স্থান ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করলেও গত ৩দিনেও সন্ধান পাওয়া যায়নি। এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো: মুকিত মিয়া গতবুধবার (১৭ মে) দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। দুমকি থানার সাধারণ ডায়েরি নম্বর-৭২৯।
দুমকি থানার অফিসার ইনচার্জ আবুল বাসার ঘটনার সত্যতা স্বীকার করে নিখোঁজ শিক্ষার্থী সিফাতুলের সন্ধান জানতে বিভিন্ন থানায় মেসেজ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন।