নাটোরে শিশু ধর্ষণ মামলার দণ্ডপ্রাপ্ত আসামি ১৭ বছর পর গ্রেপ্তার

মো: রাজিবুল ইসলাম বাবু, বিশেষ প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় আট বছর বয়সের এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আ. কুদ্দুসকে(৩৯) গ্রেপ্তার করেছে র্যাব-৫।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা জেলার গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (৬ অক্টোবর) সকালে নাটোর র্যাব গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
জানাযায়,গত ২০শে জুন২০০৬ দুপুরে আঃ কুদ্দুস (৩৯) বাগাতিপাড়া উপজেলার খাটখর গ্রামের আট বছরের এক শিশু কে বাদাম খাওয়ানার কথা বলে আখ ক্ষেতে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণের পরে হত্যা করে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত আসামি আ. কুদ্দুস (৩৯) বাগাতিপাড়া উপজেলার খাটখৈইর গ্রামের সাহেব আলীর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুদ্দুস ২০০৬ সালের ২০ জুন দুপুরে আট বছর বয়সের এক শিশুকে বাদাম খাওয়ানোর কথা বলে আখখেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের পর তিনি শিশুটিকে হত্যা করে পালিয়ে যান। পরে শিশুটির বাবা বাদী হয়ে বাগাতিপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামি কুদ্দুসকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। তখন থেকেই তিনি আত্মগোপনে চলে যান।
র্যাব জানায়, গতকাল সন্ধ্যায় কুদ্দুসকে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫-এর কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে ঢাকার গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
