দুমকিতে নাশকতার মামলায় বিএনপি’র দু’নেতাকর্মী আটক

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে নাশকতা সৃষ্টির অভিযোগে বিএনপির দু’নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রবিবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পাগলার পায়রা সেতুর টোলপ্লাজা এলাকা থেকে দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: জাকির হোসেন হাওলাদার (৪৩) এবং একই দিন বিকেল ৩টার দিকে লেবুখালী ইউনিয়নের আঠার গাছিয়া গ্রামের বাড়ি থেকে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাইফুল্লাহ জাহান মানিক (৪৫)কে গ্রেফতার করা হয়। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিসহ নাশকতার ঘটনায় জড়িতদের অভিযোগ রয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোঃ আবদুল হান্নান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ধৃত আসামীদ্বয়কে কোর্টে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন।
