চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সুরক্ষা সামগ্রী বিতরণ

সাজ্জাদ হোসেন চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে হাই ফ্লো অক্সিজেন, ২০০০ মাস্ক ইত্যাদি সুরক্ষা সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডি আই জি প্রিজন ফজলুল হক চৌধুরী, জেলার রফিকুল ইসলাম, ডাঃ শামীম, বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, আব্দুল হান্নান লিটন, জিন্নাত সোহানা চৌধুরী, নুরুল আলম, ইয়াসিন আরাফাত কচি, মোঃ ইলিয়াস, রাজ্জাক, ডেপুটি জেলার মাজহারুল, নাসির, সাইমন প্রমুখ।