সত্য ঘটনা নিয়ে নির্মিত ওয়েব ছবি ‘সাইকো লাভার’

বিনোদন ডেস্ক।।
তরুণ নির্মাতা সবুজ খানের পরিচালনায় একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব ছবি ‘সাইকো লাভার‘। সম্প্রতি ঢাকাসহ বিভিন্ন লোকেশনে এর শুটিং শেষ হয়েছে।
ওয়েব ছবিতে অভিনয় করেছেন জয় চৌধুরী, আফফান মিতুল ও অরিন। বন্ধুদের মধ্যে কেউ সাইকো থাকলে নানা সমস্যায় পড়তে হয়। সেটাই দেখা যাবে ওয়েব ছবিতে।
এতে সাইকোর ভূমিকায় দেখা যাবে অভিনেতা আফফান মিতুলকে।
তিনি বলেন, ‘সাইকো চরিত্রে প্রথমবার অভিনয় করলাম। নাম ভূমিকায় যেহেতু অভিনয় করেছি, দায়িত্বটা আমার ঘাড়ে বেশি ছিল। নায়িকা অরিনের সঙ্গে একটা দৃশ্যে অভিনয় করতে গিয়ে ভীষণভাবে আহত হই।
