উপজেলা নির্বাহী অফিসারদের বিদায় ও বরণ সংবর্ধনা

হাবিব শিমুল, আদমদীঘি প্রতিনিধি :
বুধবার(২৩ সেপ্টেম্বর) বিকালে অফিসার্স ক্লাবের উদ্যোগে বগুড়ার আদমদীঘি উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার এ,কে,এম আব্দুল্লাহ বিন রশিদ ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিনকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহবুবা হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, আদমদীঘি উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারিবৃন্দ।
